একাডেমিক গ্রন্থাগারিকঃ উচ্চ শিক্ষায় প্রযুক্তির সংযোগস্থল ও তথ্য নিয়ে কাজ , অনুবাদকঃ অন্তরা আনোয়ার

The American Society of Mechanical Engineers (ASME) বিশ্বের বৃহত্তম টেকনিক্যাল প্রকাশনা কার্যক্রমগুলির মধ্যে অন্যতম। এটি একটি মিশন-চালিত, অলাভজনক স্কলারলি প্রকাশক হিসেবে তারা গ্রন্থাগার সম্প্রদায়ের সাথে অংশীদারিত্বের কাজ করে থাকে এবং তাদের বিষয়বস্তুর ব্যাপ্তি ব্যাপক৷ গ্রন্থাগারিক সম্প্রদায়ের জন্য একটি পরিষেবা হিসাবে ASME কর্তৃক উপস্থাপিত ডিসকাশন পেপার “Demonstrating the Value of the Library Collection” থেকে নিচের অংশটিকে অনুবাদ করার চেষ্টা করা হয়েছেঃ 

একটি "বিশ্ববিদ্যালয়ের হৃদয়" হচ্ছে একাডেমিক গ্রন্থাগার, যা তার সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তাদের গবেষণা এবং শিক্ষার প্রয়োজনীয়তার পৃষ্ঠপোষকতা করে থাকে। সে ক্ষেত্রে সম্প্রদায়ের প্রতিটি সদস্যের কাছে গ্রন্থাগারের মূল্য হবে ভিন্নরকম। উদাহরণস্বরূপ, একজন স্নাতক শিক্ষার্থীর কাছে গ্রন্থাগার এমন একটি জায়গা বা স্থান হতে পারে যেখানে সে অন্য শিক্ষার্থীদের সাথে দেখা করতে এবং যোগাযোগ রক্ষা করে একটি অনুকূল পরিবেশে পড়ার সুযোগ পাচ্ছে। অপরদিকে, অনুষদ সদস্য এবং গবেষকরা গ্রন্থাগারকে তার গবেষণা সম্পদ, গ্রন্থাগারর বই ও অন্যান্য রিসোর্সের ভিত্তিতে মূল্যায়ন করতে পারেন। 

সাম্প্রতিক সময়ের আর্থিক পরিস্থিতির কারণে গ্রন্থাগার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মূলত কিভাবে মান যোগ করে পৃষ্ঠপোষকতা করে আসছে তা বোঝানোর জন্য গ্রন্থাগারের কাজের/সংগ্রহের বিশদ বিশ্লেষণ ও ROI উপস্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে জার্নাল সংগ্রহ যে একটি একাডেমিক গ্রন্থাগারর অন্যতম মূল উপাদান তা বেশিরভাগ প্রতিষ্ঠানে যাচাইয়ের পর্যায়ে রয়েছে। গ্রন্থাগারের সংগ্রহগুলোর গুণগত মূল্য নির্ধারণ করতে নিম্নলিখিত প্রশ্নগুলি করা যেতে পারেঃ

  •  গ্রন্থাগারে যেই সংগ্রহিত বই এবং জার্নাল কেনা হচ্ছে তা কি বাস্তবিক অর্থেই গ্রন্থাগার ও প্রতিষ্ঠানে মূল্য যোগ করছে কিনা? এক্ষেত্রে, সংগ্রহিত বই এবং জার্নালের ROI কি গণনা করা সম্ভব কিনা? 
  •  রিসোর্স ব্যবহারের ক্ষেত্রে, ব্যবহারকারীর প্রতিটি জার্নাল/ প্রতিটি বই এর ব্যবহারের ধরন কিরুপ? 
  •  প্রতি নিবন্ধ বা অধ্যায় ডাউনলোড করতে কত খরচ হচ্ছে? এটা কি কম বা বেশি? 
  •  বর্তমানে জার্নাল নিবন্ধের শতকরা কত শতাংশ Open Access হিসেবে প্রকাশিত হচ্ছে? এটা কি সাবস্ক্রিপশন মূল্যের উপর প্রভাব ফেলছে? 
  • ব্যবহারকারী সম্প্রদায় সংগ্রহিত বই এবং জার্নালকে কতটুকু মূল্যায়ন করছেন? জরিপ করে খুঁজে বের করা? 
  •  বাতিলযোগ্য জার্নাল বা বই আছে কি? 
  • একটি শিরোনাম কিনতে কি অন্যটিকে বাদ দিতে হচ্ছে? 
  • গ্রন্থাগার সামগ্রী কেনা অপেক্ষা কার্যকরী ও সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ সম্ভব কিনা? যেমন, ইন্টার-লাইব্রেরী লোনব্যবস্থা, চাহিদা ভেদে আর্টিকেলসেবা, একটি বা একক নিবন্ধ ক্রয় করা। 

এই প্রশ্নগুলি সম্বোধন করা কঠিন এবং তা সমাধানের জন্য পদ্ধতিগত, সুসঙ্গত, এবং সংযোগশীল পরীক্ষা প্রয়োজন। প্রতিটি বিষয়ভিত্তিক জার্নাল নিজস্ব একটি মানদণ্ড অনুসরণ করে থাকে, যা একে অন্যের থেকে ভিন্ন হয়; যেমন, প্রকৌশল বনাম স্বাস্থ্য বিজ্ঞান; এবং সামাজিক বিজ্ঞান, শিল্পকলা বা মানবিক বিষয়ের চেয়ে বেশি তথ্য পাওয়া যায় scientific, technical, and medical (STM) এ। কখনও, মানের দিক থেকে প্রমানিত ও প্রয়োজনীয় হওয়া সত্ত্বেও গ্রন্থাগারগুলিকে জার্নাল বাতিল করতে হয় আর্থিক দিক বিবেচনা করে। 

Download link: https://freepngimg.com/png/18527-roi-free-download-png
Source: https://freepngimg.com/png/18527-roi-free-download-png



গ্রন্থাগার সংগ্রহ দৃশ্যমান করতে ও এর মান বাড়াতে এবং প্রতিষ্ঠানের সামগ্রিক মিশনে এর অবদান বোঝাতে গ্রন্থাগারিকদের করণীয় কিছু বিষয় সুপারিশ করা হলোঃ 


পরিমাপকরণঃ গ্রন্থাগার সংগ্রহ মূল্যায়নের জন্য সিস্টেম বিকাশ, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা। ব্যবহৃত গ্রন্থাগার সামগ্রী ব্যবহারে ব্যবহারকারীর আচরণের (গোপনীয়তা বজায় রেখে) তথ্য সংগ্রহে রাখা। গ্রন্থাগারের ROI গণনা করার সময় প্রাপ্ত ফলাফল গ্রন্থাগারের পরিষেবা এবং সংগ্রহগুলির ক্রমাগত উন্নতি করতে পারে। STM সংগ্রহের মাধ্যমে ফ্যাকাল্টি গবেষণা উৎপাদনশীলতার সঙ্গে সক্রিয়ভাবে নিযুক্ত হওয়াঃ গবেষণা তথ্য ও Research Data Management (RDM) এবং অন্যান্য উপাদান যেমন, অনুদান প্রস্তাব লেখা এবং প্রকাশনার প্রস্তুতি সহ প্রকাশ পর্যন্ত বিষয়াদিতে পরিষেবা দেয়া । 

শিক্ষক নিয়োগে গ্রন্থাগার সামগ্রী কিভাবে অবদান রাখে তা মূল্যায়ন করা কেননা তা শিক্ষকদের কার্যক্রমকে সমর্থন করেঃ গ্রন্থাগার সংগ্রহ প্রতিষ্ঠানের জন্য সম্মান নিয়ে আসতে পারে। যদিও এই বিষয়টি পরিমাপযোগ্য নয়, এবং প্রতিষ্ঠান প্রশাসকের এর প্রভাব সম্পর্কে সচেতনতা যে ভালো অনুষদ এবং ভালো সংগ্রহপুর্ণ গ্রন্থাগার বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অর্থায়ন অর্জন করতে পারে। 

অনুষদ, স্নাতক শিক্ষার্থী এবং গবেষকদের তথ্য সাক্ষরতা বাড়ানো এবং এর মাধ্যমে গ্রন্থাগার সংগ্রহের উপলব্ধ নির্ভরযোগ্য তথ্যাদি সহজে ব্যবহারযোগ্য করা এবং “Information explosion” এর মত সময়ে নির্ভরযোগ্য তথ্য সনাক্ত করতে পারাঃ জার্নাল, বই, কোড, ট্রেড পাবলিকেশন, সফ্টওয়্যার ম্যানুয়াল, এবং টেকনিক্যাল রিপোর্ট থেকে প্রয়োজনীয় নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত কিভাবে খুঁজে পেতে হয় ও মূল্যায়ন করতে হয় তার ধারণা প্রদান করা । শিক্ষক, গবেষক, এবং শিক্ষার্থীর তথ্য চাহিদা পরিবর্তনের সাথে সুসংগত গ্রন্থাগার তথ্য সম্পদ উন্নতকরণঃ সময়ের সাথে সাথে গ্রন্থাগারে ভালো মানের ডেটা রিপোজিটরি, ভিডিও, সোশ্যাল মিডিয়া এবং সংবাদ সংগ্রহ যোগ করা যার জনপ্রিয়তা এবং প্রাপ্যতা সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে।

গ্রন্থাগারের সংগ্রহে কি কি সম্পদ রয়েছে তা গ্রন্থাগারর সম্প্রদায়কে হালনাগাদ তথ্য প্রদান করাঃ গ্রন্থাগারের সংগ্রহ ও অনুষ্ঠানগুলোকে প্রচারণা করা। প্রকাশকদের সাথে যোগাযোগ করে তাদের সরঞ্জাম এবং সংগ্রহ সরবরাহের মাধ্যমে সম্প্রদায়কে বিশেষ করে স্নাতক এবং নতুন গবেষকরদের কার্যকরভাবে অংশগ্রণ করানো। প্রকাশকরা প্রায়শই কোনও চার্জ ছাড়াই বিভিন্ন সেবা দিয়ে থাকে। 

পেশাগত উন্নয়নে কাজ করাঃ গ্রন্থাগারে সার্বিক দিক এবং সংগ্রহের মূল্যমান যাচাই করতে গ্রন্থাগারিকদের প্রয়োজনেই ক্রমাগত নতুন দক্ষতা অর্জন যেমন, ডেটা ম্যানেজমেন্ট, ডেটা লিটারেসি, বাজেটিং, চুক্তি এবং সমঝোতা আলোচনা দক্ষতা এবং বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। ​​


Reference 

​​ASME. (n.d.). Demonstrating the Value of the Library Collection. The American Society of Mechanical Engineers (ASME). Retrieved from https://asmedigitalcollection.asme.org/DocumentLibrary/ValueofLibraryCollection.pdf ​​​

Comments

Popular posts from this blog

Honours 4th Year Assignment on OPAC vs Automated Catalogue

7 steps of job search process

Open Education Resources (OER)