Posts

Showing posts from June, 2026

একাডেমিক গ্রন্থাগারিকঃ উচ্চ শিক্ষায় প্রযুক্তির সংযোগস্থল ও তথ্য নিয়ে কাজ , অনুবাদকঃ অন্তরা আনোয়ার

Image
The American Society of Mechanical Engineers (ASME) বিশ্বের বৃহত্তম টেকনিক্যাল প্রকাশনা কার্যক্রমগুলির মধ্যে অন্যতম। এটি একটি মিশন-চালিত, অলাভজনক স্কলারলি প্রকাশক হিসেবে তারা গ্রন্থাগার সম্প্রদায়ের সাথে অংশীদারিত্বের কাজ করে থাকে এবং তাদের বিষয়বস্তুর ব্যাপ্তি ব্যাপক৷ গ্রন্থাগারিক সম্প্রদায়ের জন্য একটি পরিষেবা হিসাবে ASME কর্তৃক উপস্থাপিত ডিসকাশন পেপার “Demonstrating the Value of the Library Collection” থেকে নিচের অংশটিকে অনুবাদ করার চেষ্টা করা হয়েছেঃ  একটি "বিশ্ববিদ্যালয়ের হৃদয়" হচ্ছে একাডেমিক গ্রন্থাগার, যা তার সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তাদের গবেষণা এবং শিক্ষার প্রয়োজনীয়তার পৃষ্ঠপোষকতা করে থাকে। সে ক্ষেত্রে সম্প্রদায়ের প্রতিটি সদস্যের কাছে গ্রন্থাগারের মূল্য হবে ভিন্নরকম। উদাহরণস্বরূপ, একজন স্নাতক শিক্ষার্থীর কাছে গ্রন্থাগার এমন একটি জায়গা বা স্থান হতে পারে যেখানে সে অন্য শিক্ষার্থীদের সাথে দেখা করতে এবং যোগাযোগ রক্ষা করে একটি অনুকূল পরিবেশে পড়ার সুযোগ পাচ্ছে। অপরদিকে, অনুষদ সদস্য এবং গবেষকরা গ্রন্থাগারকে তার গবেষণা সম্পদ, গ্রন্থাগারর বই ও অন্য...